মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

স্বাধীনতার পরবর্তী ক্ষমতাসীন দল গুলোর মুখরোচক ভুলি শুনেছি বাস্তবে প্রতারিত হয়েছি : আফলাতুন বাকী

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

স্বাধীনতার পরবর্তী ৫০ বছরে ক্ষমতাসীন দল গুলোর মুখরোচক বিভিন্ন ভুলি আমরা শুনে গেছি বাস্তবে আমরা প্রতারিত হয়েছি এবি পার্টি রাষ্ট্রের জনমুখী সমস্যা গুলো চিন্হিত করে বুদ্ধি ভিত্তিক স্হায়ী সমাধান করে জাতিকে এগিয়ে নেওয়ার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

বৃহস্পতিবার (২০মার্চ) চর মজলিশপুর ইউনিয়নে কুঠিরহাট বাজার সংলগ্ন একটা রেস্টুরেন্টে এবিপার্টি ফেনীর সোনাগাজী উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক জিল্লুল্লাহীল বাকী আফলাতুন এমন মন্তব্য করেন তিনি।

সোনাগাজী উপজেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক রহমত উল্যাহ মিজানের সভাপতিত্বে, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব আলহাজ্ব মামুন আনসারি, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী,ফেনী সদর উপজেলার সদস্য সাইদুল হক মিলন, সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা