শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

রাজনীতিতে পূনর্বাসন নয় বরং আওয়ামী লীগের গণহত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। শাহাদাতুল্লাহ টুটুল

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

আমার বাংলাদেশ (এবি) যুব পার্টি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা উদ্যোগ আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় রাণীগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার (২২মার্চ) উপজেলা আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল,বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা এবি পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার, জেলা যুব পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ফ্যাসিষ্ট দুঃশাসনে পিলখানায় ৫৭জন সেনা অফিসার হত্যা, ৫ মে হেফাজতের আলেম হত্যা, ১৬ বছরে গুম, খুন এবং সর্বশেষ জুলাই বিপ্লবের গণহত্যার বিচার দ্রুত সমপন্ন করতে হবে। একজন সমন্বয়কের ফেসবুক পোস্ট উল্লেখ করে তিনি বলেন, একটি মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পূনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে প্রধান রাজনৈতিক দলগুলো এক ধরণে ধোঁয়াশা তৈরি করছেন। তিনি বলেন, রাজনৈতিক দলকে ছাত্র জনতার মনোভাব বুঝতে হবে। যারা বিপ্লবের চেতনা বুঝতে ব্যার্থ হবেন, তারাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তাই দেশের সম্পদ পাচারকারী লুটেরা ফ্যাসিস্টদের বিচার না করে অন্য আলাপ সহ্য করা হবে না। তিনি বলেন, এ দেশের যুবকরা রাজনৈতিক দলসমূহের পেশিশক্তি আর চাঁদাবাজীর কাজে ব্যবহৃত হয়েছে। যুব সমাজের নৈতিক ও পেশাগত উন্নয়নের জন্য পৃথক কর্ম পরিকল্পনা নিয়ে সরকারকে আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, এবি পার্টির সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে রাজনীতি করে। রাজনীতির গুণগত পরিবর্তন করে কল্যাণমুখী রাষ্ট্র গঠন করাই এবি পার্টির লক্ষ্য। তিনি যুব সমাজকে যুব পার্টিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক পার্টির ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, সদস্য সচিব হাদিসুর রহমান, ঘোড়াঘাট এবি পার্টি র সমন্বয়ক জালাল উদ্দীন, নবাবগন্জ উপজেলা যুব পার্টির আহ্বায়ক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব পার্টির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান, প্রচার সম্পাদক আনিসুর রহমান সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা