মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী জেলা এবি পার্টির শ্রদ্ধা নিবেদন

আফলাতুন বাকী / ৮৬ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আজ বুধবার (২৬মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন এবিপার্টি ফেনী জেলা।

জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অধ্যাপক ফজলুল হক বলেন এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে দেশ যে স্বাধীনতা অর্জিন হয়েছে সে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে এবি পার্টি নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক জিল্লুল্লাহীল বাকী আফলাতুন,যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী,ফেনী পৌর শাখার সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা