মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জুলাইয়ের স্পিরিটের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে- শাহাদাতুল্লাহ টুটুল

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় গুরুত্বপূর্ণ চলমান ইস্যুতে যুব সংগঠনসমূহের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেছেন,
জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের যাত্রা শুরু হলেও বিগত সরকারে অবৈধ নিয়োগে প্রশাসনে একশ্রেণীর কর্মকর্তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। যার সর্বশেষ সংযোজন ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে সহায়তা।যা জুলাইয়ের চেতনার সাথে সুস্পষ্ট প্রতারণার সামিল। অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের স্পিরিটের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আজ দুপুর ১২ টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় যুব সংহতির আহবায়ক হারুন অর রশিদ, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বিপ্লবী যুবসংতির সভাপতি বাবর চৌধুরী, যুব অধিকার পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুব আন্দোলন এনডিএম এর সভাপতি আদনান সামি, বাংলাদেশ ইসলামী যুব সমাজের মহাসচিব আল মাসউদ খান।

শাহাদাতুল্লাহ টুটুল আরো বলেন, আওয়ামীলীগ বিগত ১৬ বছর রাজনীতির নামে অপরাজনীতি করেছে, সন্ত্রাসবাদের অপর নাম এখন আওয়ামীলীগ। এই সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আইন পাশ করতে হবে।
কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীদের দেশ পরিচালনার ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে। সকল কমিশনের রিপোর্ট আলোকে প্রয়োজনীয় সংশোধনীসহ নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দূর্নীতি ও দূর্নীতিবাজের বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে হবে। যে সকল দূর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অতিসত্বর গ্রেফতার করে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।
আমাদের দেশে নির্বাচনী সংস্কৃতি পরিবর্তন করতে হবে। প্রতি ৫ বছর পরপর নির্বাচন আসলেই হানাহানি ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র, সবকিছু এই নির্বাচনকে ঘিরেই সংঘটিত হয়। বাংলাদেশে নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান বিদ্যামান থাকলে আজকে বাংলাদেশ এই সংকটে উপনীত হতো না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য একটি টেকসই স্থায়ী সমাধান করে যেতে হবে।

সকল যুব সংগঠনসমূহকে ঐক্যের আহ্বান জানিয়ে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজ আরো দৃঢ় ভূমিকা রাখবে। উপস্থিত সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ যুবসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার বিষয়ে একমত পোষণ করেন।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ৫ আগস্ট বিপ্লবের পরপরই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার দাবী ছিল। রাজপথে আন্দোলন করে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল না। তিনি বলেন, যুবকদের নিয়ে সরকারের সুনিশ্চিত পরিকল্পনা থাকা দরকার। তিনি যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের চেতনা ধারণ করার আহবান জানান।

ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, বিপ্লবের পরে অনেক সম্ভাবনা থাকলে দেশ আজ অন্য এক সংকটে আবর্তিত হচ্ছে, ডিজিটাল দেশের কথা বলে গ্রামে গঞ্জে মাদক আর পর্ণগ্রাফিতে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তিনি বলেন সমাজিক সচেতনার মাধ্যমে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পলায়নরত স্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানারকম ষড়যন্ত্র করেই যাচ্ছে। দেশে অবস্থিত ফ্যাসিবাদের দোসররা অনবরত অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে আজকে সকল যুব সংগঠন মতবিনিময় সভা থেকে সকল নেতৃবৃন্দই দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যমত পোষণ করেছেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যুবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মনসুর আহমেদ সাকী, মীর রেজাউল আলম, মমতাজুল ইসলাম, আমানুল্লাহ সরকার রাসেল, সাইফুল্লাহ তাহমিদ, অলিউল আনোয়ার, আজিজুর রহমান, মো বোরহান উদ্দিন, মাহমুদ আজাদ, ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ, মাসুদুর রহমান, মাহফুজুর রহমান ইমতু, রাশেদুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা