মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

আব্দুল হালিম খোকনকে আহবায়ক ও বারকাজ আহমেদ নাসিরকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের এক সংগঠক সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সমাবেশে মহানগর দক্ষিণের সংগঠকদের মতামতের ভিত্তিতে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন কমিটি গঠন টীমের প্রধান ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন আহমাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা চাই মহানগর দক্ষিণ মডেল সংগঠন হিসেবে দাড়াক। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নতুন কমিটি গঠন করেছি। এখন নতুন কমিটির নেতৃত্বে সকল থানা ও ওয়ার্ডের কমিটি গঠন করুন। বর্তমান কমিটির মেয়াদ হবে চার মাস। এরপর আমরা জাঁকজমকপূর্ণ ভাবে কাউন্সিল করে দক্ষিণের কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। তিনি সংগঠকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেশে নতুন রাজনীতি করার ওয়াদা দিয়ে দল গঠন করেছি। আপনারা ব্যবসা,বানিজ্য, চাকরি সবই করবেন সমস্যা নাই কিন্তু দয়া করে এবি পার্টির মাধ্যমে পরিচিত হয়ে তদবির বানিজ্য, এমএলএম ব্যবসা, আদম ব্যবসা এগুলো করবেন না। এগুলো করলে নিজ দায়িত্বে করবেন, এর দায় এবি পার্টি বা আমরা বহন করবো না। তিনি সবাইকে ব্যক্তিগত ব্যবসা বানিজ্য ও লেনদেনে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আমরা দেশ সংস্কার করতে চাই। সেখানে আমাদের নেতাদের বিচার সালিশ করা, খুব দুঃখজনক। তিনি মহানগরীর সকল সংগঠককে নতুন নেতাদের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহবান জানান।

কমিটি গঠন সভায় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, সারাদেশের সংগঠন আপনাদের কার্যক্রমের দিকে তাকিয়ে থাকে। বিভিন্ন সমস্যার কারণে এতোদিন মহানগরীর সকল থানা ও ওয়ার্ডে কমিটি গঠন করা সম্ভব হয়নি। আজ আমরা আপনাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করছি যাতে আপনাদের মাধ্যমে সকল থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে দ্রুততম সময়ে কাউন্সিল করতে পারি। এসময় তিনি আব্দুল হালিম খোকনকে আহবায়ক ও আহমেদ বারকাজ নাসিরকে সদস্য সচিব করে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টি ধানমন্ডি জোনের পরিচালক ফয়সাল মনির, পল্টন থানা আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক সুলতান মোহাম্মদ আরিফ, হাতিরঝিল থানা আহবায়ক রিয়াজুদ্দিন খান সহ মহানগরীর বিভিন্ন থানা কমিটির আহবায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা