শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

পরিবার ও ব্যক্তি পূজার রাজনীতি এ দেশে আর চলতে পারে না : আফলাতুন বাকি

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী বলেছেন, দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলতে পারে না।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকালে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন এবিপার্টির কর্মী সম্মেলনে প্রদান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান যে বার্তা দিয়েছে সেটা হলো জনগণের অধিকারের সামাজিক চুক্তির নবায়ন। জনগণের সম্পত্তি লুটপাট করে নিজেদের পকেট ভারী করবার রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল বলেন, এবি পার্টির রাজনীতি হলো সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। বাংলাদেশে ৫৩ বছরে কোন রাজনৈতিক দলই সমস্যা সমাধানের রাজনীতি করেনি।

সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল বলেন,এবি পার্টি বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে। বাংলাদেশে কিছু চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। পার্টি ছোট আমাদের এত জন সম্পৃক্ততা বড়দল গুলোর মত নেই। কিন্তু ইতিহাস বলছে বড় পরিবর্তন ছোট থেকেই শুরু হয়।

এবি পার্টি শর্শদি ইউনিয়ন আহবায়ক মোস্তাফিজুর রহমান পারভেজের সভাপতিত্বে, এসএম ইব্রাহিম সোহাগের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ খন্দকার, সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা