মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবি যুব পার্টি ফেনীর নেতৃবৃন্দের শুভেচ্ছা

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সালাম কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এবি যুব পার্টি ফেনীর আহবায়ক শফিউল্যাহ পারভেজের নেতৃত্বে যুব পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।

এবি যুব পার্টি ফেনী জেলা সদস্য সচিব ইব্রাহিম সোহাগ বলেন, ৪৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অনন্য ভূমিকা রেখে চলেছে।

তিনি আরো বলেন, যুবসমাজই একটি জাতির শক্তি ও সম্ভাবনার প্রতীক। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তারা যেন সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে থেকে জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখে এই আশাবাদ ব্যক্ত করছি।”

এ সময় তারা ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার ও সদস্য সচিব নাঈম উল্যাহ চৌধুরী বরাতসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান এবি যুব পার্টির নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা