শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শাবিতে আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি / ৮৭ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রুযক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদবিরোধী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি কর্তৃক এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ইতিহাসের অমোঘ নিয়মে ধানমন্ডি ৩২ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৩২ নাম্বার মুজিববাদের মন্দির ছিল। মুজিববাদের মন্দিরকে ভেঙ্গে না দিলে আমরা স্বাধীন থাকতে পারবো না। যারা সেই রাতে মুজিববাদের মন্দির ঘুরিয়ে দিয়েছে। এটার জন্য গর্ব করা উচিত। তারা মহৎ কাজ করেছে। তাদেরকে আমি বিপ্লবী সালাম জানাই।

তিনি আরো বলেন, মুজিববাদের মন্দির ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতি কবরে চলে গেছে। আওয়ামীলীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নেই।

তিনি উদীচী ও ছায়ানটকে উদ্দেশ্য করে বলেন, আমার পূর্ববর্তী বক্তা উদীচী ও ছায়ানটকে সুশীলগোষ্ঠী বলেছেন কিন্তু তারা আসলে হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদেরকে সুশীল বলে আমি সুশীল সমাজের ধারণাকে অপমান করতে চাই না। যারা সরকারের বাইরে গিয়ে জনগণের কথা বলে তারাই সুশীল সমাজ। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত সাধারণ জনগণের পক্ষে কথা বলার সুশীল সমাজ তৈরি হয় নি।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন সব দল ঐক্যবদ্ধ হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম সফল হবে এটাই প্রমাণিত হয়েছে। গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের কোনো চিহ্নই বিশ্বের কোনো দেশে রাখা হয়নি। সুতরাং বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির কোনো কিছুই থাকবে না। জুলাই বিপ্লবীদের নতুন শক্তিতে বলিয়ান হতে হলে জ্ঞান ভিত্তিক লড়াই অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ শাবিপ্রবি শাখার উপদেষ্টা আহমদ ইমরান হাসান লস্কর। অবসরপ্রাপ্ত লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ,ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী প্রমুখ। সঞ্চালনা করেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সদস্য সচিব এম তানজিল হাসান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা