ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় এখন পর্যন্ত ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারা এ শোক জানান।
শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা । দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১২ থেকে ১৪নির্মাণ শ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হাফেজিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে অন্য একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ, পরে হাসপাতালে নেওয়ার পথে আরো ১জন সহ মোট ৬জন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ প্রেরক
হাবীব উল্যাহ মিয়াজী
প্রচার ও মিডিয়া সম্পাদক
আমার বাংলাদেশ এবি পার্টি, ফেনী জেলা
মোবাইল নাম্বার : 01813990552