মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মোস্তফা মহসিন মন্টু’র ইন্তেকালে এবি পার্টি’র শোক

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আজ শনিবার (১৫ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জনগণের সকল গনতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বিশেষ করে ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে তিনি জনগণের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। বিশেষ করে বিগত ফ্যাসীবাদের বিরুদ্ধে ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা