শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার: মজিবুর রহমান মঞ্জু

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, জোর করে ক্ষমতায় থাকা যায় না। একদিন না একদিন এর করুণ পরিণতি ভোগ করতে হয়। আমরা দেখছি, তিনটি রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করছে। তাদের চাপে সরকার দিশাহারা। অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশাহারা হতো।’

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন এবি পার্টির এই নেতা। এ সময় তিনি ঝিনাইদহের ৩টি আসনে এবি পার্টি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন ঝিনাইদহ-১ আসনে মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মজিবুর রহমান বলেন, ‘সব রাজনৈতিক দলের মধ্যে “লেভেল প্লেয়িং ফিল্ড” বজায় থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখছি, ব্যক্তিস্বার্থ নিয়ে বিএনপি-বিএনপি সংঘর্ষ, বিএনপি-জামায়াত সংঘর্ষ, খুনোখুনি ও রাজনৈতিক চক্রান্ত চলছে।’

গণ-অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরে মজিবুর রহমান বলেন, ‘সবাই আমাদের সাধুবাদ জানিয়েছে। আমরা চাই এবি পার্টি ধীরে ধীরে বড় হবে। মানুষের কাছে পৌঁছাবে। আমরা চাই, সব রাজনৈতিক দল নিজেদের বিভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করুক।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা