শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন : মঞ্জু

ফেনী অফিস / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা স্পষ্ট করে বলছি যে, পুরোনো চিন্তাভাবনা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন, একদলীয় চিন্তা বাদ দিন। অন্যথায় আমরা অতীতে যত ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে সংগ্রাম করেছি, আমরা সেটা অব্যাহত রাখব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এবি পার্টির ফেনী জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে যারা আমাদের জন্য কাজ করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয়ভাবে আমাদের যে অবস্থান আছে, সেটা যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের গুরুত্বটা এখানে বাড়বে। কিন্তু দল যদি শক্তিশালী না হয়, তাহলে অবস্থান আগেরটাই থাকবে। আমাদের দলকে শক্তিশালী ও মজবুত করতে হবে। দলকে এগিয়ে নিতে হবে।

এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- দলটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবি পার্টির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব রিজওয়ানুল খায়ের প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা