শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হেরে গেলেও আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আমি আপনাদের কারো ভাই, কারো সন্তান ছিলাম; এমপি না হয়েও আমি নিজেকে আপনাদের কাতারে রাখতে চাই। আপনারা আমার কাছে যেকোনো কাজে বাধা-বিপত্তি ছাড়া আসবেন। সাধ্যমতো চেষ্টা করব যেকোনো সমস্যা সমাধান করতে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে ১১ দলীয় জোটের দলীয় কার্যালয় নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে ইফতারের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে জামায়াতে ইসলামীকে হারানো হয়েছে। নির্বাচনে নদীবেষ্টিত মুলাদী উপজেলায় প্রশাসনের তৎপরতা কম থাকায় আমার প্রতিপক্ষ নেতাকর্মীরা এ সুযোগটি কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করে আমার নেতাকর্মীদের ভয় দেখিয়ে সেন্টারে আসতে দেয়নি। এদের ব্যাপারে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাধবপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আলতাব হোসেনের সভাপতিত্বে ও মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক অলিদ, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, এবি পার্টির সদস্য সচিব বিএম রাব্বি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সালাম মাঝি, আজিজুর রহমান খান, মোয়াজ্জেন বিশ্বাস, আক্কেল আলী জমাদ্দার, নুরুজ্জামান মাস্টার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা