• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মন্জু সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ বিদায় নেওয়ার পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির কেউ অরাজকতা করতে চাইলে তা নিয়ন্ত্রণের উপায় আইনে বলে দেওয়া আছে: প্রধানমন্ত্রী ধলিয়ায় জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়ার পর আদমজী ক্যান্টনমেন্ট ছাত্র গ্রেপ্তার মুজিববর্ষ বনাম নজরুলবর্ষ ইউপি ভোট: রাজশাহীতে বিএনপির ‘ঘরে ঘরে’ জামায়াতে ইসলামী একক চেয়ারম্যান প্রার্থী ভয়াবহ আকস্মিক বন্যা-নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি

ফেসবুকের প্রাইভেসি চেকআপ টুল ব্যবহার

ফিচার ডেস্ক / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বর্তমান যুগে তথ্যই সব। তবে ব্যক্তিগত তথ্য একবার চুরি হয়ে গেলে, যেকোনো ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। এদিকে আমরা এতটাই যন্ত্রনির্ভর হয়ে পড়েছি যে ব্যক্তিগত ছবি ও বিভিন্ন ডেটাও ডিভাইসবন্দী করে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যদি সতর্ক না হন, তাহলে আপনি বিভিন্ন ধরনের আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই নিজেদের ডেটা নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। বর্তমানে দেশে কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ব্যবহারকারীরা নিজেদের গোপনীয়তা নিয়ে বিশেষ সতর্ক না হলে বিপত্তি।

যা করবেন মোবাইল ফোনে
প্রোফাইল আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে গিয়ে প্রাইভেসি চেকআপে যান।
হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার অপশন থেকে আপনার মোবাইল ফোন নম্বর, ই-মেইল এবং জন্মদিনের গোপনীয়তা পাবলিক থেকে ফ্রেন্ডস কিংবা অনলি মি অপশনে সেট করুন।

হাউ পিপল ক্যান ফাইন্ড
ইউ অন ফেসবুক এই অপশন থেকে আপনার মোবাইল ফোন নম্বর অথবা ই-মেইল দিয়ে কারা খুঁজতে পারবে, তা ঠিক করুন। সার্চ ইঞ্জিনে আপনার প্রোফাইল লিংক দেখাবে কি না, তা নিজে করে দিন।

ইওর অ্যাড প্রেফারেন্সেস অপশন থেকে আপনার কোন কোন তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানো হবে, তা নিয়ন্ত্রণ করতে পারেন।

ওয়েব ব্রাউজারে
ডান দিকের প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে যান। সেখানে প্রাইভেসি চেকআপ অপশন বেছে নিন। তারপর আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ন্ত্রণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা