• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

এই ৫ বছর সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি / ৯৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া (ভাইরাল) একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার (কুষ্টিয়া-৩) জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তাকে এ কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা গিয়ে বলে আর দলের মানুষ নাচে, আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

ভিডিওটি শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার কোনো একটি অনুষ্ঠানের। তবে কোন অনুষ্ঠানে তা নিশ্চিত হওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে। তাকে ইঙ্গিত করেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা