• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী খালাসের রায়ে শেষ হলো কারাবাস-নুসরাত হত্যা মামলায় কারামুক্ত ১০ জন

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত।

রবিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির।’

জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে দাবি করে রাশেদ খান বলেন, ‘অতীতে আমরা বিরোধীদলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধীদল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’

এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণঅধিকার পরিষদকে ধন্যবাদ জানান রাশেদ খান। তিনি বলেন, বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানাই যে, তারা গণঅধিকার পরিষদকে যারা জামায়াতমুখী করতে চেয়েছিল, সেসব নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজ জঘন্য বক্তব্য দিয়েছে বলে দাবি করেন রাশেদ খান। এ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।

রাশেদ খান বলেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত ছিলো, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিলো। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা