• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

ট্রেনে পোশাক খুলে ব্লেড হাতে হামলার অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। অভিযোগ, সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফ সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে একপর্যায়ে পোশাক খুলে ব্লেড হাতে তাদের ভয় দেখান এবং হামলার চেষ্টা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট ছিল। অভিযোগ, সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে পড়েন।

ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায়। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর অনুযায়ী, এক যাত্রী তাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু অন্তরা আসন ছাড়তে অস্বীকৃতি জানালে ওই যাত্রী বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।

পরে আরপিএফের সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, এ সময় অন্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের দাবি, এরপর অভিনেত্রী নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে একটি রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ, ওই ব্লেড দিয়ে এক আরপিএফ কর্মীকে আঘাতও করেন তিনি। এ ঘটনায় অন্তরা নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে।

এফআইআরে যামিনীকান্ত মিশ্র অভিযোগ করেন, অন্তরা তার পোশাক ও মোবাইল ফোনও নষ্ট করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরে ট্রেনের ওই কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, কামরা থেকে বের হওয়ার জন্য অন্তরা জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন। পরে ডহানু স্টেশনে ট্রেন থামলে তাকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার পর সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে অন্তরার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা