• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনিয়ম-অর্থ লোপাট ও স্বেচ্ছারিতার অভিযোগের তোপে উপপরিচালক দাগনভূঞায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না ফেনীতে এখনো ‘নিরক্ষর’ ২০ শতাংশ মানুষ রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি যৌনকর্ম বৈধ করার দাবি অভিনেত্রী পুনম পান্ডের আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা ফেনীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে: ইসি সচিব

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে বদলি ও পদায়ন

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। তাদের দেশের বিভিন্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ‘উপপরিচালক, স্থানীয় সরকার’ হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত এই কর্মকর্তাদের চাকরি এখন থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। বদলি হওয়া এই কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি কেউ নির্ধারিত তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানে ব্যর্থ হন, তবে ওইদিন বিকেল থেকে বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগসহ বিভিন্ন দপ্তরে কর্মরত ২৭ জন কর্মকর্তার বর্তমান পদ এবং নতুন পদায়নের স্থান বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা