আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ফেনী সদর আসনের সর্বস্তরের জনগণের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে শর্শদির হাইস্কুল মাঠের ঈদগাহে এবং নিজ বাডীতে দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাদের প্রিয় নেতা মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মঞ্জু তার নিজ বাডী থেকে তিনিসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অত্র ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার,শর্শদি বাজার, ঘাগডাসহ বিভিন্ন এলাকায় সকল স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় দলীয় নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, ফেনী সদর আসনের মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখে দুঃখে সব সময় আমি (ফেনীর) সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শর্শদি ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে যেয়ে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এ সময় এবি পার্টির ফেনী জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ মহসিন, এবি পার্টি নেতা শাহ পরানসহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।