• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline

বরাদ্দের টাকায় ভাগ বসিয়ে চাকরি হারালেন জামায়াত এমপির পিএস

নডাইল প্রতিনিধি / ৩৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরান কে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যেরঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের মধ্যে নড়াইল সদর উপজেলার জন্য ১০ জনের নামে ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলার ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের তালিকায় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নিজ মেয়ের দুই স্থানে নাম থাকা নিয়ে দেশ ব্যাপি সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি পত্রে বলা হয়, দায়িত্ব পালনে চরম অবহেলার কারণে আবুসালেহ মোহাম্মদ গোফরান পিএস কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৮ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা