• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

যৌনকর্ম বৈধ করার দাবি অভিনেত্রী পুনম পান্ডের

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা অভিনেত্রী পুনম পান্ডে এবার ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষে মত দিয়েছেন। তাঁর দাবি, যৌনকর্মকে আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা হলে বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধ কমতে পারে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যৌনকর্ম ও নিজের তৈরি খোলামেলা ভিডিও নিয়ে কথা বলেন পুনম। তিনি বলেন, সমাজের অনেক পুরুষ মানসিক চাপ ও হতাশার মধ্যে থাকেন। তাঁর কোনো ভিডিও যদি কারও মানসিক চাপ কমাতে সহায়তা করে, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই।

নিজের তৈরি খোলামেলা ভিডিওকে একপর্যায়ে ‘সামাজিক সেবা’ হিসেবেও উল্লেখ করেন পুনম। তাঁর ভাষ্য, এসব ভিডিও দেখে কেউ যদি ব্যস্ততা ও ক্লান্তির পর সাময়িক মানসিক স্বস্তি পান, তাহলে তিনি সেটিকে মানুষের উপকার হিসেবেই দেখেন।

যৌনকর্ম বৈধ করার বিষয়ে পুনমের যুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বক্তব্যের সমর্থন করলেও অনেকে এটিকে বিতর্ক উসকে দেওয়ার কৌশল হিসেবে দেখছেন।

তবে যৌনকর্ম বৈধ করলেই নারীদের বিরুদ্ধে অপরাধ কমে যাবে-এমন দাবিকে সরল সমীকরণ হিসেবে দেখছেন না সমালোচকেরা। বিষয়টির সঙ্গে যৌনকর্মীদের অধিকার, নিরাপত্তা, শোষণ, পাচার ও সম্মতির মতো নানা আইনি ও সামাজিক প্রশ্ন জড়িত।

এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনামে এসেছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির দাবি করে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা