• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ গোপালগঞ্জে পলাতক অবস্থায় সাঈদীর মামলার বাদীর মৃত্যু, দাফন ঘিরে উত্তেজনা গণভোটের রায় মানলে অনেক সংকটের সমাধান হতো: শফিকুর রহমান বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল তা কি কি? নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা