• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
তিন উপজেলায় সরকারি ভবনে সোলার প্রকল্প, অস্পষ্ট ব্যয় ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয় ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক ইয়াকুবপুর ইউনিয়নের সেবক হতে চান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি, সোনাগাজীতে চাঞ্চল্য

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমানের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (৩১মে) রবিবার বিকেল ৪টায় সোনাগাজী পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার, আলা উদ্দিন আলাল, শামসুদ্দিন খোকন, সালাউদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলামকে মঞ্চে প্রধান অতিথির পাশের আসনে বসে থাকতে দেখা যায়। একইসঙ্গে দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমানও মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন। তাদের এ উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই এ ঘটনাকে সরকারি চাকরিবিধি ও পেশাগত নিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুমিদ রায়হান বলেন, পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না। সোনাগাজী ও দাগনভূঁইয়া থানার ওসি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দুই ওসির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা