• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্বোচ্চ দুইবার সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের হাইকোর্ট আট মাসে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি-ভাঙলো পাঁচ বছরের রেকর্ড আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট-ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনে চলছে পাঠদান সাইবার আইনে গুজব-অপতথ্য নতুন অপরাধ, সর্বোচ্চ ১০ বছর জেল জাতীয় সংসদে বিল পাস, বিলুপ্ত হলো র‍্যাব ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনিয়ম-অর্থ লোপাট ও স্বেচ্ছারিতার অভিযোগের তোপে উপপরিচালক

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের গুদাম কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম, পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। রেলক্রসিং থেকে আনুমানিক ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, রেললাইনে হাঁটা অথবা লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় ও স্বজনদের সন্ধানের চেষ্টা চলছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা