• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনীতে অধিকার’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মতবিনিময় সভা ৪৭ বছর পর ফিরছে ‘গ্রাম সরকার’ পরশুরামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুডে ছাই-ক্ষতি প্রায় ২ কোটি টাকা আশুলিয়ার ঝুট গোডাউনে আগুন, ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে ৭০০ রিকশার মালিকানা নিয়ে জবাব দিলেন গোলাম পরওয়ার স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী ডিমের উৎপাদন বাড়লেও ন্যায্যমূল্য নেই খামারির-বিশ্ব ডিম দিবস আজ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফেনীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সূত্র ধরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার সেল।

রোববার (১১ অক্টোবর) উদ্ধার করা এসব মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

পুলিশ জানায়, পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট জেলার বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধারে কাজ করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকরা। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্বের অংশ। আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার চেষ্টা চলছে। কেউ মোবাইল ফোন হারালে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে হবে। এছাড়া হারানোর মোবাইলের তথ্যগুলো সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার সেল কাজ করছে। ইতোপূর্বেও আমার দায়িত্বকালীন সময়ে ৬০টি, আরেকবার ৪৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। মানুষের বিপদে পাশে থাকা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা