• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ফেনীতে বেশি দামে ফল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফেনীতে আমদানিকৃত ফল, ডাব, ডিম, ভোজ্যতেল ও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ফেনী শহরের এসএসকে রোড, ট্রাংক রোড ও ফেনী বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো—কাইয়ুম ফল বিতানকে ৪ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফল বিতানকে ৩ হাজার টাকা। মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের পাকা ভাউচার প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, পাশাপাশি পণ্যের সরবরাহ, মজুদ ও মূল্য পরিস্থিতিও তদারকি করা হয়।

এ ছাড়া ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা