• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের আগুন ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা ভাসানী, ৫০তম মৃত্যুবার্ষিকী সাঈদ খোকন গ্রেফতার গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জে মাদক-শাড়ি-লেহেঙ্গাসহ জব্দ ২৮ লাখ টাকার পণ্য ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সংবাদ সাবস্ক্রিপশন

গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনি ও ব্যাংকের আরও ছয়-সাতজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে। পরে সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।সংবাদ সাবস্ক্রিপশন

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা