• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফেনীর সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম কামরুজ্জামান কামরুল এর উদ্যাগে উক্ত অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রতি উৎসাহী করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজক সুত্রে জানা যায়।

আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ​‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির আওতায় স্থানীয় অসচ্ছল ও সুবিধা বঞ্চিত কোমলমতি অর্ধশত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিশুরা এবং তাদের অভিভাবকরাও এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

স্থানীয় অভিভাবক সাঈদুল হক ভুঞা এশিয়া পোস্ট কে জানান, আমরা সাধারণত জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখি কিন্তু আজ দেখছি একটি ব্যাতিক্রমী জম্মদিন পালন করা হচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এটি নি:সন্দেহে একটি ভালো কাজ। এ জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।

​উক্ত কর্মসূচিটির তত্ত্বাবধায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এস.এম কামরুজ্জামান কামরুল এশিয়া পোস্ট কে জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে উক্ত কর্মসূচী পালন করা হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রীর যে আহবান তারই ধারাবাহিকতায় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা