• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল তা কি কি? নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের এবি পার্টির কেন্দ্রীয় কমিটিতে ফেনীর নুর নবী নয়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

কোরবানির দিনগুলোতে হাঁস-মুরগি জবাই করা যাবে কি

নিজস্ব প্রতিনিধি / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঈদুল আজহা এলেই মুসলিম সমাজে কোরবানিকে ঘিরে তৈরি হয় ধর্মীয় আবহ, উৎসবের আমেজ ও নানা ধরনের আলোচনা। এ সময় কোরবানির পশু কেনা, জবাই ও গোশত বণ্টনের পাশাপাশি অনেকের মনেই বিভিন্ন মাসআলা নিয়ে প্রশ্ন জাগে। বিশেষ করে গ্রামবাংলায় বা সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে, কোরবানির দিনগুলোতে নাকি হাঁস-মুরগি বা অন্য কোনো ছোট প্রাণী জবাই করা যায় না। কেউ কেউ মনে করেন, এসব দিন শুধু গরু, ছাগল, ভেড়া বা উটের মতো কোরবানিযোগ্য পশুই জবাই করা বৈধ, অন্য কোনো হালাল প্রাণী জবাই করা ঠিক নয়।

আবার অনেকে পারিবারিক রান্না বা অতিথি আপ্যায়নের প্রয়োজনে হাঁস-মুরগি জবাই করতে গেলেও দ্বিধায় পড়ে যান, এতে কোনো গোনাহ হবে কি না, অথবা কোরবানির আদবের পরিপন্থী হবে কি না। সামাজিকভাবে প্রচলিত এমন ধারণা ও বিভ্রান্তির কারণে বিষয়টি নিয়ে স্পষ্ট শরয়ি ব্যাখ্যা জানা জরুরি।

ফক্বিহরা বলেন, কিছু কিছু মানুষ মনে করেন, কোরবানি যেহেতু চার পা বিশিষ্ট প্রাণী দিয়ে করতে হয়; দু’পা বিশিষ্ট প্রাণী দ্বারা কোরবানি করা যায় না, সুতরাং এ দিনে দুই পা বিশিষ্ট প্রাণী জবেহও করা যাবে না। আসলে অজ্ঞতার কারণে এ ধরনের অমূলক ধারণার সৃষ্টি হয় এবং সমাজে এগুলোর প্রচলন হয়ে থাকে।

ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার কালবেলাকে বলেন, কিছু কিছু মানুষ মনে করে, ‘ঈদের দিন বা কোরবানির সময়গুলো হাস-মুরগি বা দু’পা বিশিষ্ট (খাওয়ার জন্য হালাল) কোনো প্রাণী জবেহ করা যাবে না’— এটি একটি অমূলক ধারণা, এর কোনো ভিত্তি নেই। তাই সাধারণ খাবারের জন্য জবাই করাতে কোনো সমস্যা নেই। তবে, কোরবানির নিয়তে জবাই করা যাবে না।

কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে?
উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। (ফাতাওয়া কাজীখান: ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে: ৪/২০৫)

উল্লেখ্য, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেয় না, তাদের ব্যাপারে হাদিস শরিফে কঠোর বার্তা এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যার কোরবানির সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (মুসনাদে আহমদ: ২/৩২১, মুস্তাদরাকে হাকেম: ৭৬৩৯, আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৫)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা