• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
ধর্ষকের শাস্তি কোন দেশে কেমন ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের আইনজীবীরা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয় ১৬ মাসে ৫৮০ শিশু ধ-র্ষিত, ৪৮৩ জনকে হ-ত্যা দাগনভুঞায় শিশু রামিসা হত্যায় ফাঁসির দাবিতে বিক্ষোভ ৩৪ বছরের কর্মজীবন শেষে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায় নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দোলনে’ বেগম খালেদা জিয়ার অবদান সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন

দাগনভুঞায় শিশু রামিসা হত্যায় ফাঁসির দাবিতে বিক্ষোভ

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রিন্স মাহমুদ আজিম বলেন, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সর্বনিম্ন শাস্তিও মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে। রামিসা হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জরুরি।’

ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারানো শিশু রামিসা হত্যার প্রতিবাদ এবং ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ‘ফাঁসি’ ঘোষণার দাবিতে ফেনীর দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

এক দফা, এক দাবি- ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি চাই’ স্লোগানকে সামনে রেখে জুলাই যোদ্ধা প্রিন্স মাহমুদ আজিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি আতাতুর্ক সরকারি হাই স্কুল গেইট থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প এলাকা প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে মিছিলটি পুনরায় স্কুল গেইটে গিয়ে সমাপ্ত হয়।

প্রিন্স মাহমুদ আজিম বলেন, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সর্বনিম্ন শাস্তিও মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে। রামিসা হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জরুরি।’

বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

তারা দাবি জানান, আইন সংশোধন করে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে, যাতে আর কোনো শিশু রামিসার মতো নির্মম ভাগ্যের শিকার না হয়।

কর্মসূচিতে দাগনভূঞার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা