• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
ডিজিটাল মাধ্যমে মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ৮৬ হাজার নামজারি আটকে সফটওয়্যার বিড়ম্বনায় শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ফেনী, খোলা হয়েছে ২২৪ আশ্রয়কেন্দ্র আপিল বিভাগের রায়ে সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হবে : ভূমিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব বিতর্কিত গোলে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভুমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র হজ উপলক্ষে আরাফাতের ময়দানে নামিরাহ মসজিদ থেকে দেওয়া হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও হজের নিয়ম-কানুন পালনে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সৌদির মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ ড. আলী আল-হুদাইফি এই ঐতিহাসিক খুতবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ এবং ধর্মবিষয়ক রাষ্ট্রপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, খুতবায় আল-হুযাইফি জোর দিয়ে বলেছেন, হজ হলো ইসলামের একটি মৌলিক স্তম্ভ। আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।

তিনি জোর দিয়ে আরো বলেন, এই পবিত্র স্থান সব জাতি ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

দলীয় বা রাজনৈতিক স্লোগান পরিহার করার কথা উল্লেখ করে আল-হুযাইফি বলেন, যথাযথ হজের জন্য সত্যবাদিতা এবং পাপ, বিবাদ পরিহার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা