• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ফেনীতে ৭ লাখ টাকার গাঁজা রেখে পালিয়েছে মাদক কারবারি

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ফেনীতে ৭ লাখ টাকা মুল্যের ১০ বান্ডেল গাঁজা জব্দ করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) ভোর রাত্রে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্র থেকে এ মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান করে ফেনী মডেল থানা পুলিশ। এসময় প্রকল্পের ১৫ নং ঘরের পশ্চিম পাশ থেকে ১০ বান্ডেল গাঁজা জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি দেখে পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি জামাল উদ্দিন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, জব্দ করা ১০ বান্ডেল গাঁজার ওজন ৭০ কেজি। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় জামাল উদ্দিন ও আজিম নামের দুই ব্যক্তিকে আসামি দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা