• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ সাংবাদিক দুলালের মাগফিরাত কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মেহেদী, সম্পাদক রহিম পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান চলে গেলেন ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল

সাংবাদিক দুলালের মাগফিরাত কামনায় ফেনী সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেনী প্রথিতযশা সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বাদ আসর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্যাহ।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ।

দোয়া ও মোনাজাতে অংশ নেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব,পৌর বিএনপির সদস্যসচিব এড. মেজবাহ উদ্দিন ভুঁইয়া,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমীন রিজভী, এনামুল হক পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাধারন সম্পাদক দিদারুল আলম, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সহ সভাপতি সমির উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি নাজমুল হক শামীম, আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া, দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এমএ জাফর, বণিকবার্তার প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, পথ পত্রিকার সম্পাদক বেলাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সদস্য সৌরভ পাটোয়ারী, মোস্তফা কামাল বুলবুল, এনটিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আফতাব হোসেন মমিন, কালেরকন্ঠ প্রতিনিধি এমএ আকাশ, আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাহাব উদ্দিন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ। এসময় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুন সকালে এনটিভি ও জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ফেনীর প্রথিতযশা সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল মৃ*ত্যুবরণ করেন। ওইদিন বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাঁকে দা*ফন করা হয়। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা