• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানি মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার ২ নম্বর আসামি দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১৫ জুন) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলার আবেদন করেন।

আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে আবেদনটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ করা হয়েছে।

দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র স্টাফ রিপোর্টার শফিক শাহীনও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের গ্রেপ্তারের তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা