• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ফেনীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ‘শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমাদের পড়াশোনা যেমন করতে হবে, তেমনি খেলাধুলাও করতে হবে। ক্রীড়া নিয়ে আমরা কাজ করতেছি। ফেনীর ক্রীড়াঙ্গনকে যেন উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে জন্য আমরা কাজ করতেছি এবং করবো।

রোববার (১৬ আগস্ট) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলায় উৎসাহিত করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। ছাত্র-তরুণরা যাতে বিপথে পা না বাড়ায় সেজন্যই সরকার খেলাধুলায় পৃষ্ঠপোষকতা আরো বাড়ানো পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাদেরও ভূমিকা নিতে হবে।’
নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, ক্রীড়া সামগ্রীসমূহ সদর উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে বিতরণ করা হয়। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ১১টি ও ক্লাব ২৭টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস, জেলদ বিএনপির সদস্য কপিল উদ্দিন মামুন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন,শর্শদি ইউনিয়ন যুবদল নেতা কাজী ওমর ফারুক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা