• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী বাছাইয়ে যেসব যোগ্যতা দেখবে বিএনপি মোটরসাইকেল কিনে ফেরার পথে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২ সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’, ভেতরে কনডমের কারখানা ‘দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও মান নিয়ে সংশয় রয়েছে’ ফেনীর নতুন ডিসি মোহাম্মদ মাহবুবউল করিম গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে ৩ বিল উত্থাপন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে- ফেনীতে সারজিস আলম স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর ‘পুলিশ ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে- ফেনীতে সারজিস আলম

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও দলটি প্রতারণা করেছে। তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে বলেও জানান তিনি।

সারজিস আলম জানান, ১১ দলীয় জোটে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। সংগঠনের ভিত্তি গডার জন্য এটি একটি বড সুযোগ। উক্ত নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সংগঠকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের দক্ষ করে গডে তুলতে পারবেন; যার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ভালো ফলাফল করবে। এ জন্য আমরা জেলা, উপজেলা, সিটি, পৌরসভা ও ইউনিয়নের সব স্তরে প্রার্থী দেব। হয়তো আমরা সব জায়গায় জিতব না; কিছু জায়গায় ফল ভালো হবে, আবার কিছু জায়গায় হবে না। এ নিয়ে কোনো সমস্যা নেই, তবে আমরা জেতার জন্যই লডব। আর এর জন্য ১১ দলীয় জোটে কোনো সমস্যা হবে না।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ দলটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা