• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
লক্ষণ সেন পদত্যাগ রহস্য ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা তিন উপজেলায় সরকারি ভবনে সোলার প্রকল্প, অস্পষ্ট ব্যয় ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয় ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক ইয়াকুবপুর ইউনিয়নের সেবক হতে চান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

ইয়াকুবপুর ইউনিয়নের সেবক হতে চান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঁইয়া ইয়াকুবপুর ইউনিয়নের অবহেলিত মানুষের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ফয়সাল আহম্মেদ।

সৈয়দ ফয়সাল আহম্মেদ বলেন , অবহেলিত ইয়াকুব পুর ইউনিয়নের ৫০ হাজার মানুষের কল্যাণে যে কাজ হয়েছে তা আমি নির্বাচিত হলে আরও এগিয়ে নিয়ে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপ দিবো। আমি চাই নাগরিক সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে। একজন নাগরিকও যেন সুবিধা বঞ্চিত না থাকে।

জানতে চাইলে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকালে নিজ বাডীতে আজকের মেইল কে সৈয়দ ফয়সাল আহম্মেদ জানান, দেশের প্রচলিত সামাজিক অবক্ষয়, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে প্রসাশন এবং এলাকাবাসীর সহযোগিতায় দমন করবো। বর্তমানে চাঁদাবাজি, শালিশ বানিজ্য ভয়াবহ রূপ নিয়েছে প্রতিটি ওয়ার্ডের গণ্যমাণ্য লোকদের নিয়ে নিরপেক্ষভাবে সমাধান করবো।

তিনি আরো জানান, সরকারি সকল বরাদ্দ সকল ওয়ার্ডে প্রতিনিধিদের মাধ্যমে সুষম বণ্টন করবো। বিধবা, বয়স্ক ও প্রতিবন্দী ভ্রাতা এবং কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ নিশ্চিত করবো। এছাড়াও ঘাটতি দেখা দিলে আমার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করতে প্রস্তুত আছি।

চলাচলের অনুপোযোগী সড়কগুলো মেরামতের জন্য দপ্তরে যোগাযোগ করে ব্যবস্হা নিব। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখা পড়ার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে সঠিক পদক্ষেপ নিবো।

রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিগত ৩০ বছর যাবত দেশে বিদেশে ব্যবসা করে আসছি। সমাজসেবার সাথে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি। দীর্ঘ ৩০ বছর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি রাজনীতির সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িত রয়েছি। দলের যেকোনো প্রয়োজনে আমি নেতা কর্মীদের সাথে নিয়ে শারীরিক ও আর্থিকভাবে দায়িত্ব পালন করি এবং আমার নেতা দাগনভূঁইয়া উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের নির্দেশনায় প্রস্তুত থাকি।

আমাদের ফেনী বাসির একমাত্র আশার প্রদিপ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর আশির্বাদে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা