• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে।

আন্তর্জাতিক এমির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন কনটেন্টের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্রটি চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে। এটি আল জাজিরার বিশেষ অনুসন্ধানী ব্যানার ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত এবং কাতারের প্রতিনিধিত্ব করছে।

প্রামাণ্যচিত্রটিতে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের পেছনের বিভিন্ন ঘটনা ও অনুসন্ধান তুলে ধরা হয়েছে। এর মূল গবেষক ও প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের। তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতির কৃতিত্ব বাংলাদেশের সেই শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনদের দিয়েছেন, যারা আন্দোলনের কঠিন ৩৬টি দিন পার করেছেন এবং জীবন হারিয়েছেন।

দেশের নির্মাতারাও প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক এমি মনোনয়নে অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জুলকারনাইন সায়ের ও উইল থর্নের সঙ্গে প্রামাণ্যচিত্রটির পরিকল্পনার শুরুর সময়ের কথা তুলে ধরেন এবং মনোনয়নের জন্য শুভকামনা জানান।

নির্মাতা আশফাক নিপুণও জুলকারনাইন সায়েরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের ৫৪তম আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের বিভিন্ন কনটেন্ট ও নির্মাতা মনোনয়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা