• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ,নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীতে সনাতন ধর্মাবলম্বীসহ তিন শতাধিক ব্যক্তির জামায়াতে যোগদান ডেঙ্গু পরিস্থিতি-সেপ্টেম্বরে ফেনীতে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ব্যাংক থেকে টাকা তুলে দোকানে, নিয়ে গেল সংঘবদ্ধ ‘নারী চক্র’ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড, আবু সাঈদের জন্য ১ কোটি টাকা বরাদ্ধ কমিটি প্রেস ক্লাবের, অনুমোদন দিলেন বিএনপির এমপি বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৬০০ টাকা

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ,নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফেনীর সীমান্ত জনপদের মানুষের দীর্ঘ দিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মহুরী নদীর খেয়াঘাট তীরে তিনি উপস্থিত থেকে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক অনুমোদিত এক হাজার ৫৪২ কোটি টাকার এ প্রকল্পটি ফেনীর মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদীতীরবর্তী এলাকার সুরক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ২০২৪ সালে নদীগুলোর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলে পুরো ফেনী জেলা বন্যায় প্লাবিত হয়। উত্তোরনের জন্য মানুষের দাবি ছিল ঢলের পানি ঠেকাতে সীমান্ত জনপদের নদীগুলো রক্ষা বাঁধ তৈরি, নদী খনন ও নিষ্কাশনের ব্যবস্থা করা।

স্থানীয় সূত্রমতে, ঐতিহাসিকভাবে ফেনীর ১২২ কিলোমিটার বাঁধের সূচনা হয়েছিল খালেদা জিয়ার প্রথম শাসনামলে তার হাত ধরে। এবার সেই প্রকল্পের আধুনিকায়ন ও টেকসই বিস্তৃত রূপ নিয়ে নতুন বাঁধের সূচনা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনঃবাসন (১ম পর্যায়)’ কাজ শুরু হতে যাচ্ছে।

একনেকে অনুমোদিত এই মেগা প্রকল্পের অধীনে প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, সাড়ে ৮৩ কিলোমিটার নদী পুনঃখনন, সাড়ে ১১ কিলোমিটারের বেশি নদীর তীর প্রতিরক্ষা কাজ এবং একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ করা হবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা