• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ৩৫ বছর পর আবারও ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও নয়।’

সোমবার (১১ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে সীমান্তে গুলি করে হত্যা কিংবা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো যেসব ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতি আর হবে না। বাংলাদেশ এখন আর সেই অবস্থায় নেই যে চুপ করে সব দেখবে। দেশের কী করা উচিত, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

এর আগে সোমবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক এই বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়াকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা