• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ৩৫ বছর পর আবারও ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

যোগদানের আগেই প্রত্যাহার হলেন আলোচিত নতুন এসপি মাহবুব আলম

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত মোহাম্মদ মাহবুব আলম খানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

এর আগে, গত ৫ মে দেশের ১২টি জেলায় এসপি পদে রদবদল করা হয়েছিল। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশ হয়।

দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা