• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
জিলহজের প্রথম ১০ দিনের বিশেষ আমল: কোরবানির আগে কেন চুল-নখ কাটবেন না? শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন তানজিকা আমিন আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: রংপুরে শফিকুর রহমান ঐক্যের ডাক দিলেন মোজতবা খামেনি এনসিপিতে বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক-সমন্বয়ক ও মুখপাত্রের পদ সরকারি ফি ১১৭০, ভূমি অফিসে নেওয়া হচ্ছে ৫ হাজার টাকা দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, প্রতিবাদে বন্ধুদের বিক্ষোভ মিছিল বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আওয়ামীলীগ-মঞ্জু কিস্তির টাকা জোগাড় করতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ ভ্রমণের তালিকায় রাখুন বছর সেরা ১০ সবুজ শহর

ঐক্যের ডাক দিলেন মোজতবা খামেনি

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ইরানের সাহসী প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় আরো শক্তিশালী ও প্রস্তুত করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসীর স্মরণে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আলজাজিরা।

জাতীয় ফারসি কবি ফেরদৌসীকে স্মরণ করে দেওয়া ওই বার্তায় মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে, ফেরদৌসীর কিংবদন্তিতুল্য কাহিনিগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন ও তাদের বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’-তে থাকা ‘বীরত্বপূর্ণ ও কোরআনপ্রসূত ধারণাগুলো’ ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে তাদের পরিচয়, স্বাধীনতা এবং ‘জাহহাকসদৃশ (ইরানের অশুভ শক্তির প্রতীক) আগ্রাসীদের’ বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা