• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

প্রযুক্তি,সাংবাদিকতা ও উদ্যোক্তা নেতৃত্বে বহুমাত্রিক পথচলা জাবি আইআইটির পিজিডি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফেনীর পলাশ

ফেনী অফিস / ১৪১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)-এর পিজিডি-আইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তরুণ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান (পলাশ)। বহুমুখী কর্মদক্ষতা, প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা এবং সামাজিক নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যে তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

ফেনীর এই তরুণ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি, সাংবাদিকতা ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করে আসছেন। তিনি বর্তমানে “ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি”-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস Fiverr ও Upwork-এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে সফলতার সঙ্গে কাজ করছেন।

সাংবাদিকতা পেশাতেও রয়েছে তার সক্রিয় পদচারণা। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল LearnNews24.com-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারি বিভিন্ন প্রকল্পেও যুক্ত রয়েছেন মোঃ মিজানুর রহমান (পলাশ)। তিনি বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও আইসিটি ডিভিশনের একাধিক প্রকল্পে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে Learning & Earning Development Project (LEDP)-এ প্রশিক্ষক, ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হিসেবেও কাজ করেছেন।

শুধু প্রযুক্তি নয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি জাগোরুক সোসাইটি, ফেনী শহর ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন এবং প্রযুক্তি ও গণমাধ্যম খাতে নিজেকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।

আইআইটির কো-অর্ডিনেটর প্রফেসর শামীম আল মামুন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
“বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরিতে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।”

এছাড়া আইআইটির বিশিষ্ট শিক্ষক প্রফেসর মোঃ শহিদুল ইসলাম বলেন,
“মোঃ মিজানুর রহমান (পলাশ)-এর মতো উদ্যমী, মেধাবী ও বহুমুখী প্রতিভাবান তরুণদের নেতৃত্বে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক নেতৃত্বে তরুণদের সম্পৃক্ততা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। এই উদ্যোগ ভবিষ্যতে আইআইটির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

পিজিডি-আইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মোঃ মিজানুর রহমান (পলাশ) বলেন,
“সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কার্যকর অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা কাজ করবো।”

তরুণদের জন্য প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক নেতৃত্বে তার এই বহুমাত্রিক পথচলা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা