• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দোলনে’ বেগম খালেদা জিয়ার অবদান

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) লোগো © সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব, স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে থাকছে এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং ও মিডিয়া লিটারেসি। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানও স্থান পাচ্ছে পাঠ্য বইয়ে।

যা চূড়ান্ত করে আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে হয়েছে কর্মশালা। পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে আমাদের স্মরণীয় নেতা- অধ্যায়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হচ্ছে। ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব, ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান মাধ্যমিকের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে যুক্ত হচ্ছে।

বইয়ের সার্বিক বিষয়ে বুধবার (২০ মে) এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত গণতন্ত্র উত্তোলনের জন্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ, চব্বিশের গণ-অভ্যুত্থান, যার যেখানে যা অবদান আছে, সবগুলোই সঠিকভাবে আছে বলে আমাকে এনসিটিবি অবহিত করেছে।

এছাড়া চতুর্থ শ্রেণিতে— খেলাধুলা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণিতে— লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ক নতুন বই যুক্ত হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে— এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, মিডিয়া লিটারিসি যুক্ত হচ্ছে। বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো শেষ হবে বলে জানিয়েছে এনসিটিবি। এদিকে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও শুরু করেছে এনসিটিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা