• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৬০০ টাকা সর্দি-কাশি থেকে সুরক্ষিত থাকার উপায় গুলিস্তানে অভিযান, আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী আটক ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু বিএনপির একাধিক জামায়াতের একক প্রার্থী আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন তেলের দাম বাড়ার পর সবজি-মাছ-আটা-ময়দার দামেও উত্তাপ মেধায় উত্তীর্ণ, সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনের নামে বাদ: বৈষম্যের নতুন সংস্কৃতি বন্ধের দাবি এবি পার্টির

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে ফেনীতে অধিকার’র সমাবেশ ও মানববন্ধন

হাবীব মিয়াজী / ৮৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে ফেনীতে মানববন্ধন ও সমাবেশে করেছে অধিকার। শনিবার দুপুরে অধিকার ফেনী ইউনিটের আয়োজনে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনেরর মা রওশন আরা বেগম।

ফেনীর প্রবীণ সাংবাদিক আনন্দ তারকা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে মুলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক ‘২৪ এর আন্দোলনে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা মো. আবুল হাসান শাহীন।

অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক সময় রেখার সম্পাদক লায়ন জাফর উল্যাহ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মোর্শেদ হোসেন।

বক্তব্য রাখেন মানবাধিকার দৈনিক দেশ রুপান্তরের ফেনী জেলা প্রতিনিধি শফিউল্লাহ রিপন, দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবীব মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলার যুগ্ন সদস্য সচিব মুহাইমিন তাজিম, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, পার্স্ট প্রেসিডেন্ট ফোরাম ফেনী লিও ফ্যামিলির সভাপতি জাফর আহমদ ভূঞা।

সমাবেশে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান, মাসিক মৌলিক পত্রিকার সম্পাদক নুরুল আফসার, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল বুলবুল, সাংবাদিক ইউনিয়ন ফেনী’র সাবেক দপ্তর সম্পাদক এম ডি মোশারফ, অধিকার ডিফেন্ডার আমিনুল ইসলাম শাহীন, মো. শহিদুল ইসলাম মিশু সহ সাংবাদিক, মানবাধিকার সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মানবাধিকার কর্মীরা।

গুমের শিকার মাহবুবুর রহমান রিপনেরর মা রওশন আরা বেগম বলেন, “গত ১১ বছর আগে আমার ছেলে গুম হয়েছে। যুবদলের নেতা হওয়া রাতের আঁধারে আমার ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে যায় একটি র‍্যাব পরিচয়ে সদস্যরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় আমি দ্বারে দ্বারে ঘুরেও ছেলে গুমের সন্ধান বা বিচার পাইনি। বিদায়ী অন্তবর্তীকালীন সরকারের গুম অধ্যাদেশ তৈরি করায় অনেক আশা নিয়ে বুক বেধে ছিলাম বর্তমান সরকার আমার ছেলের গুমের বিচার করবে। কিন্তু বর্তমান সরকার গুম অধ্যাদেশ কার্যকর না করায় ছেলের বিচার পাওয়া নিয়ে শঙ্কাবোধ করছি। বিএনপি করার কারণে নির্যাতনের শিকার হওয়া ছেলের গুমের বিচার যদি বিএনপির সরকার না করে তাহলে আমি বিচার কার কাছে চাইবো?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা