• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
মাঠপর্যায়ে এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্টি ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এনআইডির ভুল তথ্য সংশোধনে প্রয়োজন হতে পারে যেসব কাগজপত্র ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী প্রকৌশলীর

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ফেনীতে বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার নামে পৌরসভার এক সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওছার চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। দাগনভূঞা পৌরসভায় কর্মরত থাকার সুবাদে সেখানকার একটি ভাড়া বসায় থাকতেন তিনি।

জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে নিয়ে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান (যিনি হাসপাতালে উপস্থিত ছিলেন) জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছারের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পারেননি।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা