• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধনে ভিপি জয়নাল

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সদর আসনের সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে ইউনিয়নের ঘাগডায় খনন কাজের উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭.২৫ কিলোমিটারে ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮ শ ৭২ টাকা ব্যয়ে খালটি খনন করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,পৌর আহবায়ক সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল,এডভোকেট মেজবাহ উদ্দিন, ইউনিয়ন সভাপতি এডভোকেট নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলু,সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মির্জা ফারুক যুবদল নেতা কাজী ওমর ফারুক ও জহিরুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

এ সময় মুনাজাত পরিচালনা করেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা