• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি এলপিজির কৃত্রিম সংকটের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি ৬০০ টাকা সর্দি-কাশি থেকে সুরক্ষিত থাকার উপায় গুলিস্তানে অভিযান, আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী আটক ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু বিএনপির একাধিক জামায়াতের একক প্রার্থী আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন তেলের দাম বাড়ার পর সবজি-মাছ-আটা-ময়দার দামেও উত্তাপ মেধায় উত্তীর্ণ, সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশনের নামে বাদ: বৈষম্যের নতুন সংস্কৃতি বন্ধের দাবি এবি পার্টির

হেজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ফেনী সদর উপজেলার ২নং পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা জিরো পয়েন্টে হেযবুত তাওহীদের কথিত অপতৎপরতা,কুফরি আকিদা লালনকারী,হেজবুত তাওহীদ কতৃক কোরআন ও সুন্নাহর অপব্যাখ্যা ও বিকৃত উপস্থাপন করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চলমান থাকায়,কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা এবং ইসলামবিরোধী প্রচারণার প্রতিবাদে হেজবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ জুন) বিকালে শর্শদি দারুল উলুম মাদ্রাসার প্রধান মুপ্তি মোঃ ইউছুপের সভাপতিত্বে মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক তাওহিদী জনতা, আলেম-ওলামা, মাদরাসার তলাবা, মুসল্লি ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিরলী মাদ্রাসার মূহতামিম তৈয়ব সুলতানী, উম্মে হাবীব (রাঃ) মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াসউদ্দিন আবুপুরী, লক্ষীয়ারা বাজার মসজিদের খতিব মুপ্তি কামাল উদ্দিন জাহানপুরী, কাশেমপুর মাদ্রাসার মুহতামিম সাইফুল ইসলাম,উজালিয়া জামে মসজিদের খতিব মুপ্তি ইউছুফ আদনান, জামায়াতে ইসলামী পাচগাছিয়া ইউনিয়ন আমির মাওলাজা জাহাঙ্গীর আলম, জামিয়া কারিমিয়ার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, কুমিল্লা বায়তুল আমান জামে মসজিদের খতিব শহীদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষার স্বার্থে বিভ্রান্তিকর ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন থেকে হেযবুত তাওহীদের কার্যক্রম বন্ধ, কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা রোধ, ইসলামবিদ্বেষী প্রচারণা বন্ধ এবং ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা