• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
অনিবন্ধিত পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্বোচ্চ দুইবার সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের হাইকোর্ট আট মাসে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি-ভাঙলো পাঁচ বছরের রেকর্ড আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট-ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনে চলছে পাঠদান সাইবার আইনে গুজব-অপতথ্য নতুন অপরাধ, সর্বোচ্চ ১০ বছর জেল জাতীয় সংসদে বিল পাস, বিলুপ্ত হলো র‍্যাব

চলে গেলেন ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা