• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
অনিবন্ধিত পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্বোচ্চ দুইবার সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের হাইকোর্ট আট মাসে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি-ভাঙলো পাঁচ বছরের রেকর্ড আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না পূর্ব চন্দ্র পুর উচ্চ বিদ্যালয়ে ভবন সংকট-ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনে চলছে পাঠদান সাইবার আইনে গুজব-অপতথ্য নতুন অপরাধ, সর্বোচ্চ ১০ বছর জেল জাতীয় সংসদে বিল পাস, বিলুপ্ত হলো র‍্যাব

সোনাগাজী প্রেসক্লাব নির্বাচন সভাপতি মেহেদী, সম্পাদক রহিম

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ‘ডেইলি ইন্ডাস্ট্রি’র মেহরাব হোসেন মেহেদী সভাপতি এবং ‘দৈনিক যুগান্তর’ এর আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​শনিবার (১৩ জুন) দুপুরে সোনাগাজীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মনির আহমদ জানান, নতুন কমিটির সকল পদেই একক প্রার্থী থাকায় প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি নুরুল আলম (নতুন আলো প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোল্লা ইলিয়াছ (ভোরের ডাক), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ ভূঁইয়া (আজকের বসুন্ধরা) এবং দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্যকথা)।

​এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খান সজিব, আফতাব হোসেন মমিন, রাসেল চৌধুরী, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দিন, কামাল উদ্দিন এবং আলাউদ্দিন সবুজ।

​নির্বাচন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা, সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের কল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা